
দিনাজপুরের বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা সংলগ্ন দিনাজপুর সদর উপজেলা ও বিরল উপজেলার পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় আফজাল নামে এক ব্যক্তি নি,খোঁজ হয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, নদীতে নৌকায় পারাপারের সময় ওই ব্যক্তি নিখোঁজ হন। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও বিরল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ছাড়া দিনাজপুরে অবস্থানরত সংশ্লিষ্ট ডুবুরির একটি দলও উদ্ধারকাজে অংশ নিয়েছে বলে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা নিশ্চিত করেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছেল। নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।
বিস্তারিত উদ্ধারের পর জানানো হবে।




