দিনাজপুর বিরল উপজেলায় এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই

‎বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের মির্জাপুর হিন্দুপাড়া গ্রামের মৃত. চিত্র রায় এর স্ত্রী দুখী (৪৫) বালার বসতঘরের টিন, চাল-ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র ও লোন নেওয়া ১৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
‎
‎মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে এ দূর্ঘটনা ঘটে।
‎
‎ক্ষতিগ্রস্ত দুখী বালা জানান, আমি একজন অসহায় বিধবা মহিলা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি আমার মেয়ের বাড়িতে অবস্থান করছিলাম। হঠাৎ খবর পাই আমার বসতঘরে আগুন লেগেছে। আমি তাৎক্ষণিক আমার মেয়ের বাড়ি হতে আমার নিজ বাড়িতে চলে আসি। এসে দেখতে পাই আমার বসতঘরের টিন, চাল-ডাল, কাপড়-চোপড়, আসবাবপত্র ও লোন নেওয়া ১৫ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
‎
‎অত্র ওয়ার্ডের  ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন বিদুৎতের শর্টসার্কিত থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘরের ভিতর থেকে কোনো মালামাল বের করতে পারে নি। ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা হতে পারে বলে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর জোমাদ্দার গ্রেফতার

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের