
বাগমারায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বিদায় নিচ্ছেন ইউএনও মাহবুবুল ইসলাম
এক সময়ের রক্তাক্ত আতংকিত জনপদ ছিল বাগমারা। এই অশান্ত জনপদে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বাগমারা ছেড়ে চলে যাচ্ছেন একজন দায়িত্বশীল অভিভাবক। তিনি হচ্ছেন পুরো বাগমারাবাসীর হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেওয়া মানবিক ইউএনও মাহবুবুল ইসলাম। আর মাত্র দু’দিন পরই এই উপজেলা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকায় বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্টেট হিসাবে বদলি হয়ে চলে যাচ্চেন এই মানবতার