দোহারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ০৯ জন গ্রেফতার

ঢাকা জেলার দোহার উপজেলার পৌরসভা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৯ জনকে গ্রফতার করেছে দোহার থানা পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায়, মোঃ শামীম হোসেন, সহকারী পুলিশ সুপার, (দোহার সার্কেল), ঢাকা এর সহযোগিতায় জনাব মোঃ আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ দোহার থানা, ঢাকা এর নেতৃত্বে গ্রেফতারের অভিযান পরিচালনা করে।
 মঙ্গলবার (১০ নভেম্বর) রাত অনুমান ২.০০ ঘটিকার সময় সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সফিকুল ইসলাম সেন্টু, পিতা-মৃত আঃ মান্নান, সাং-দক্ষিণ জয়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা, নবগঠিত ঢাকা জেলার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এর ঘনিষ্ট সহযোগী ও অর্থদাতা হজ্ব বাবার আস্থানায় অভিযান পরিচালনা করিয়া ০৯ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়।
*গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ*
১। উজ্জল বেপারী (৪৭), (দোহার পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক) পিতা-আব্দুল ওহাব বেপারী, মাতা-দেলোয়ারা বেগম, সাং-মধ্য লটাখোলা
২। মোবারক (৩৮), পিতা-আনসের আলী মাদবর, মাতা-জাহানারা বেগম, সাং-মধ্য লটাখোলা
৩। মতিউর রহমান (৬৪), পিতা-মৃত মহিউদ্দিন আহম্মেদ, মাতা-রাবেয়া বেগম, সাং-লটাখোলা
৪। বাবু (৩০), পিতা-আমিন উদ্দিন, মাতা-শুকুরি বেগম, সাং-খালপাড় বউ বাজার
৫। লোকমান হোসেন (৪৫), পিতা-মৃত-চান মিয়া ফকির, মাতা-মনোয়ারা বেগম, সাং-দক্ষিণ নূরপুর
৬। মোঃ আবির হোসেন (২১), পিতা-মৃত আঃ কুদ্দুস, মাতা-সেতু আক্তার, সাং-চর লটাখোলা
৭। পাভেল (২৮), পিতা-বোরহান উদ্দিন, মাতা-পারুল আক্তার, সাং-ঝনকি
৮। মোঃ মানিক (৩০), পিতা-আঃ রহমান, মাতা-রেহেনা আক্তার, সাং-রাইপাড়া সর্ব থানা-দোহার জেলা-ঢাকাগণ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, ও আওয়ামীলীগের সক্রিয় সদস্য।
০৯। উজ্জল বেপারী (৪৭), (দোহার পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক) পিতা-আব্দুল ওহাব বেপারী, মাতা-দেলোয়ারা বেগম, সাং-মধ্য লটাখোলা, থানা-দোহার জেলা-ঢাকা (ওয়ারেন্ট ভুক্ত আসামী)
১০। আহম্মদ আলী, পিতা-আঃ রশিদ মোল্লা, সাং-কাজির চর, থানা-দোহার, জেলা-ঢাকা। (ওয়ারেন্টভুক্ত আসামী)
দোহার থানা আইনগত পদক্ষেপ গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন