ধনবাড়ীর মুশুদ্দী ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৬ নম্বর মুশুদ্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মাদকবিরোধী সমাবেশ।

সমাজ থেকে মাদকের বিস্তার রোধ, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে উপস্থিত রয়েছেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান এবং মুশুদ্দী ইউনিয়নের সচেতন জনগণ।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং পরিবার থেকে প্রতিরোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরছেন।

একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। আর এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ুন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন