ধর্মপাশা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে গেছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষকেরা।
চোখের সামনে ডুবে যাওয়া ধান দেখে চাষিরা প্রাণের ঝুঁকি নিয়ে বুকপানিতে নেমে নিজেরাই ধান কাটছেন। কোনো কোনো স্থানে পানি এত বেশি যে, অতিরিক্ত মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না।
আগাম বন্যার বিজ্ঞপ্তি পেয়ে কষ্টেসৃষ্টে ধান কাটা সম্ভব হলেও রোদের অভাবে সে ধান শুকানো যাচ্ছে না। ফলে চারা গজাচ্ছে ধানে। চাষিরা বলছেন, ‘হাজার দুই হাজার মন ধান পাওয়া কৃষকেরা, আজকে তারা ভিখারি ।
অনেক কৃষক টাকা লোন নিয়ে, কৃষি জমি আবাদ করেছে, সেই সোনার ফসলের উড়রে এখন পানি ঢেউ খেলছে। এমন কষ্ট সহ্য এবং সোনার ফসল ঘরে না তোলতে পেরে কৃষক এখন বাকরুদ্ধ।
ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বেরিবাদ ভেঙে গিয়ে হাওরে পানি প্রবেশ করেছে। তাতে শেষ আশাটুকুও শেষ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শুধু ধর্মপাশায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে।
চাষিরা জরুরি ভিত্তিতে খাদ্য ও নগদ সহায়তার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি প্রয়োজনে ত্রাণ দেওয়া হবে। তবে মুহূর্তের মধ্যে বদলে যাওয়া প্রকৃতি যেন কৃষকের ঘাতক হয়ে দাঁড়িয়েছে।



