‎ধোবাউড়া-সাঁতারকালী ব্রিজ প্রকল্পে অধিগ্রহণের টাকা দ্রুত দেওয়ার আশ্বাস

‎ময়মনসিংহের ধোবাউড়া-সাঁতারকালী ব্রিজ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির মালিকদের দ্রুত ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিম উদ্দিন।
‎আাজ প্রকল্প এলাকা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ আশ্বাস দেন। এসময় তিনি জানান, অধিগ্রহণের আওতাভুক্ত জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করে দ্রুতই তাদের পাওনা অর্থ বুঝিয়ে দেওয়া হবে।
‎এদিকে ক্ষতিপূরণের টাকা দ্রুত পাওয়ার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। তারা আশা করছেন, দ্রুত অর্থ পরিশোধের পাশাপাশি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজও এগিয়ে যাবে।
‎সংশ্লিষ্টরা মনে করছেন, ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধ করা হলে জমির মালিকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে এবং প্রকল্প বাস্তবায়নে আরও গতি আসবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন