ধোবাউড়ায় জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ বাধা দেওয়ায় বৃদ্ধকে মারধর

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজারে জমি দখলের চেষ্টা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। রবিবার সকালে গোয়াতলা বাজারে এই ঘটনা ঘটে। ঘর ভাংচুরের সময় বাধা দেওয়ায় আবু চান মিয়া নামে এক বৃদ্ধকে মারধর করা হয়। এঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গোয়াতলা গ্রামের রতন মিয়া গোয়াতলা বাজারে ২ শতাংশ জমিতে ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছেন। পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকালে টাংগাটি গ্রামের জাকির হোসেন গংরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে এবং ঘর ভাঙচুর করে। এই সময় রতন মিয়ার বাবা আবু চান মিয়া বাঁধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে মারধর করা হয়। একই সাথে রতন মিয়ার পরিবারকে হুমকি দেওয়া হয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় হাছেন আলী বলেন, ৪/৫ জন মানুষ এসে ঘর কুপিয়ে ভাংচুর করে গেছে। রতন মিয়ার বাবা আবু চান মিয়া বলেন, কয়েক জনের একটা দল এসে আমার ছেলের ঘরে ভাংচুর করে, এসময় আমি বাঁধা দিতে গেলে আমাকে লাঠি দিয়ে মারধর করা হয়। রতন মিয়া বলেন, এই জমির দলিল এবং খারিজসহ সবকিছু আমার নামে রয়েছে, কিন্তু পূর্ব শত্রুতার জের ধরে আমার দোকান ঘরে হামলা ও ভাংচুর করেছে জাকির হোসেন ও তার ভাই এবং অন্যান্য লোকজন। এসময় তারা আমার জমি দখলের চেষ্টা করে। এই ঘটনায় আমি সুষ্টু বিচার চাই। এব্যাপারে ধোবাউড়া থানার এসআই হাদিস মিয়া বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন