
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী রাসু মোল্লা।
সোমবার (২৬ আগস্ট ) সকাল ১১টায় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন, জনসাধারণের প্রত্যাশা এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় চেয়ারম্যান প্রার্থী রাসু মোল্লা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাহার আলী মন্ডল, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ আব্দুল জলিল,প্রচার সম্পাদক মোহাম্মদ মারিফুল ইসলাম মারুফ,গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ মোখলেসুর রহমান, সদস্য রোকনুজ্জামান শুভ, পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ ওমর মোল্লা এবং যুগ্ম সম্পাদক মোঃ হাসিবুল হাসান সোহাগ।
এ ছাড়া চন্ডিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আখের,দধসাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
চন্ডিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ রহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেলাল হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিন হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ মাহি ইসলাম মুসাসহ স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি,তাঁদের সমস্যা চিহ্নিত করা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।





