নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ মো.রাজু শেখ (৩৫) ও রিক্তা বেগম (৩০) নামের স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাদেরকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) সকালে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত স্বামী-স্ত্রীরা হলেন – নড়াইল জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের মো.ইউসুফ শেখের ছেলে মো.রাজু শেখ এবং একই উপজেলার সমেরুখোলা গ্রামের মৃত বাবুল মোল্যার মেয়ে রিক্তা বেগম।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, রবিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের নাজিম ফকিরের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়িতে রাজু এবং রিক্তা বেগম ভাড়া থাকতেন। এসময় তাদের রুম তল্লাশি চালিয়ে ৯০০পিস নিষিদ্ধ অবৈধ ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন জব্দ করে তাদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য অধিদপ্তর।

এ বিষয়ে নড়াইল জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ- পরিচালক গোলক মজুমদার বার্তা বাজারকে বলেন, স্বামী স্ত্রীকে অবৈধ নিষিদ্ধ ইয়াবাসহ আটক করে নড়াইল সদর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পরিচয়পত্র দেওয়ার নামে টাকা উত্তোলনের অভিযোগ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের