মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে এক স্কুল ছাএী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের দায়ের করা  মামলায় সোমবার দুই অভিযুক্ত দিপু ও রাকিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
রায়পুরায় রাতের আঁধারে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জরিত দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।
সোমবার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার দিবাগত রাতে উপজেলার চর মরজাল কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের পুলিশে পহরার জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে রোববার রাতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রেমিকসহ পাঁচজনের নাম উল্লেখ করে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন কান্দাপাড়া এলাকার দিপু (১৮) ও রাকিব হাসান রুবেল (২০)।
জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে রিয়াম (১৭) নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল।  শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে কয়েকজন অভিযুক্ত তাদের আটকিয়ে মারধর করে। একপর্যায়ে প্রেমিক রিয়াম পালিয়ে গেলেও কিশোরীকে জোরপূর্বক চর মরজাল দক্ষিণ কান্দাপাড়া এলাকার একটি নির্জন পতিত জমিতে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা সংঘবদ্ধ পালা ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
ভুক্তভোগী তরুণী রাত প্রায় ২টার দিকে বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে রোববার (২ আগস্ট) ভুক্তভোগীর মা রায়পুরা থানায় ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে পাচঁজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোমবার রায়পুরা থানা পুলিশের তত্ত্বাবধানে ভুক্তভোগী ওই তরুণীকে  সদর হাসপাতালে প্রেরণ করেন।
এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আসামি দিপু ও রাকিব হাসান রুবেল পালাক্রমে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে আরও দুই অভিযুক্ত ঘটনাস্থলে এলে তারা পালিয়ে যায়। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম বলেন, ‘সোমবার সকালে এ মামলার দুই আসামি দিপু ও রাকিব হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকার সাভারে নির্মাণকাজ শেষ হওয়া ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ দ্রুত চালুর