নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১১

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গসোনার হাট এলাকা থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এসময় রংপুর দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে নাগেশ্বরীর বাঁশেরতল নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসে থাকা আরও অন্তত ১১ জন যাত্রী আহত হন।  নিহতরা হলেন— ছাদিয়া (৭), পিতা সামিম মিয়া; নুরনবী মিয়া (২৮), পিতা জাহিদুল; এবং লিমন, যিনি মাইক্রোবাসের চালক।  তাদের বাড়ি ভুরুঙ্গামারী  উপজেলার শিলখুরি ইউনিয়নের আসাদ মোড় এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে এবং আহতদের উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ার কাহালু উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ মালিহা খানম-এর সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন