নাটোরে সড়কদুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

 সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে টার দিকে উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাদির কায়ছার রুবেল নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে। স্থানীয়ভাবে তার বাবা পশু চিকিৎসক হিসেবে পরিচিত।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন-এর একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১১-৫৬১৯) উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়।দুর্ঘটনার পর বাসটির অজ্ঞাতনামা চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয় উদ্বোধন: পেশাগত উন্নয়ন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যয়

রাঙামাটির বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার