
গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নাটোরের গুরুদাসপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্ত (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং আকাশ নামে একজন আহত হয়েছে ।শান্ত গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন দড়িকাছিকাটা গ্রামের সাইদুল ইসলাম হবুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গুরুদাসপুর পৌর সদরের গারিষাপাড়া গোপালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাছিকাটা বাজারে শান্ত এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা করেন|








