নিষিদ্ধ লীগের নৈরাজ্যের প্রতিবাদে বোয়ালখালীতে ছাত্র-জনতা ও জামায়াত-শিবিরের যৌথ মোটরসাইকেল শোডাউন

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথভাবে মোটরসাইকেল শোডাউন করেছে ছাত্র-জনতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার  (১০ নভেম্বর) রাতে আয়োজিত এ শোডাউনে প্রায় ৭০ থেকে ৮০টি মোটরসাইকেল অংশ নেয়। এতে নেতাকর্মীরা দলবদ্ধভাবে মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করেন।
শোডাউনটি উপজেলা সদর থেকে শুরু হয়ে জোটপুকুর, কানুনগোপাড়া, কালাইয়ার হাট, দাশের দিঘী, বেঙ্গুরা, শাকপুরা, ফুলতল, পেতন শাহ মাজার গেট ও কালুরঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা সদরে এসে শেষ হয়।
এ সময় মোটরসাইকেলের দীর্ঘ বহর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করায় স্থানীয়দের মধ্যে কর্মসূচিটি নিয়ে আগ্রহ দেখা যায়। শোডাউনে অংশগ্রহণকারীরা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে। এর মাধ্যমে বোয়ালখালীতে সাংগঠনিক অবস্থান ও প্রতিবাদী কর্মসূচির বার্তা তুলে ধরেন নেতাকর্মীরা।
প্রায় ৭০-৮০টি মোটরসাইকেলের অংশগ্রহণে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণের মধ্য দিয়ে শোডাউনটি শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন