
বোয়ালখালীতে জেলিযুক্ত বাগদা চিংড়ি জব্দ, বিক্রেতাকে জরিমানা
চট্টগ্রামের বোয়ালখালীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে জেলি প্রয়োগকৃত ৮ কেজি বাগদা চিংড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অনৈতিক উপায়ে এই চিংড়ি বিক্রির দায়ে এক বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর ২০২৬) বিকাল ৫ টায় উপজেলার শাকপুরা সাপ্তাহিক বাজারে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে জেলিযুক্ত অপভেজাল চিংড়ি বিক্রির







