পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচন- আলোচনায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নজরুল ইসলাম শাহীন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দিতা করবেন বলে শোনা যাচ্ছে। তবে হাটে-ঘাটে মাঠে যাকে নিয়ে বেশি আলোচনা চলছে তিনি হলেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নজরুল ইসলাম শাহীন। দীর্ঘ বছর ধরে এলাকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই তরুণ নেতা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে উঠবে বলে মনে করছেন পঞ্চকরণ ইউনিয়নের সাধারণ ভোটারেরা।  পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের অনেকের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল এবং নির্যাতনের অভিযোগ রয়েছে। রয়েছে পুলিশ দিয়ে ধরিয়ে মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ। আবার অনেকের বিরুদ্ধে রয়েছে মাদক কারবারীর অভিযোগ। তবে এসব অভিযোগ পিছনে ফেলে সাধারণ জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে ক্লিন ইমেজের নজরুল ইসলাম শাহীন।

শাহীন- পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরণী এলাকার বাসিন্দা। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম শাহীন। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই ছাত্র নেতা। গত জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি। কয়েকটি উঠান বৈঠক এবং ছোট বড় বেশ কয়েকটি মিছিলের মাধ্যমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত করেছিলেন তিনি। ফলে তার ভোটকেন্দ্রে ব্যাপক ভোটে জয়লাভ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী।

নাগরিক সেবা থেকে বঞ্চিত পঞ্চকরণ ইউনিয়নের নাগরিকেরা দীর্ঘ বছর পর সৎ যোগ্য এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম একজন প্রার্থী পেয়েছেন বলে মনে করেন। প্রার্থীদের তালিকায় যতজনের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নজরুল ইসলাম শাহীন রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আগামী স্থানীয় সংসদ নির্বাচনে পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম শাহীন বলেন- জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী। তবে জাতীয় সংসদ নির্বাচনের পরে সেই সকল মনোনয়ন প্রত্যাশীদের কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। তাদের কারণে বিএনপি’র ক্ষতি হয়েছে কিনা, তারা চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে কিনা, সাধারণ জনগণ তাদের আতঙ্ক মনে করে কিনা এসব বিষয়ে খতিয়ে দেখে মনোনয়ন দেওয়া হবে।
আমি সন্ত্রাসী চাঁদাবাজির দলে নই। সাধ্যমত সাধারন মানুষের পাশে রয়েছি। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা বিএনপির নাম ভাঙিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। দল যাচাই-বাছাই ছাড়া মনোনয়ন দিলে এই ইউনিয়নে পরাজয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য মনে করছি। মনোনয়ন পেলে পঞ্চকরন ইউনিয়নে বিএনপি’র প্রার্থী অবশ্যই জয়ী হবে বলে জানান ছাত্রনেতা নজরুল ইসলাম শাহীন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচন- আলোচনায় জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নজরুল ইসলাম শাহীন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দিতা করবেন