বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) পঞ্চগড় জেলা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিরুল ইসলাম কাচ্চু, আহ্বায়ক, পঞ্চগড় জেলা বিএনপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মানিক, সদস্য সচিব, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন তাপস, আহ্বায়ক, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং জনগণের পাশে থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন স্লোগানে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় পঞ্চগড় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
