পটুয়াখালীতে মৃদু তাপ প্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং,অতিষ্ঠ জনজীবন

পটুয়াখালীতে বইছে মৃদু তাপ প্রবাহ। সেই সঙ্গে দেয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গতকাল জেলায় এবছরের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এছাড়া শহরে ঘন্টাব্যাপী ৪ থেকে ৫ বার এবং গ্রামীন অঞ্চলে ৭ থেকে ৮ বার করে দেয়া হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে হয়ে উঠেছে জনজীবন। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকে ঘর্মাক্ত শরীর নিয়ে একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। তৃষ্ণা মেটাতে ডাব, শরবত কিংবা ঠান্ডা পানির দোকানে ভীড় করছেন অনেকে। অসহনীয় গরমে স্বস্তি ফেরাতে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছে সাধারন মানুষ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

পাকুুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি পালন করা হয়

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের