ইউপি সদস্যদের সম্মানি ভাতার টাকায় জেলে চালের পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান

পটুয়াখালীর গলাচিপায় ইউপি সদস্যদের মাসিক সম্মানি ভাতার টাকায় ও জেলেদের কাছ থেকে চাল পরিবহন খরচ বাবদ অনিয়মতান্ত্রিক ভাবে নগদ ১ শত ৫০ টাকা নিয়ে চাল বিতরণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২২ মে ২০২৬ দুপুরে উপজেলার চরকাজলের ১৩ শত ৬০ জন জেলেদের জন্য ৮০ কেজি করে বরাদ্দকৃত চাল ২৭ শত ২০ জন জেলেদের

Read More »

বরগুনা জেলার পাথরঘাটায় হত্যা মামলার পলাতক অভিযুক্ত বেলায়েত’কে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার

বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে ২০২৬ইং তারিখ রাতে বরগুনা জেলার তালতলী থানাধীন নিশানবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে বরগুনা জেলার পাথরঘাটা থানার হত্যা মামলার পলাতক অভিযুক্ত মোঃ বেলায়েত (৪০), পিতা-মোঃ নিজাম, সাং-চর লাঠিমারা, ৯নং ইউপি, থানা- পাথরঘাটা, জেলা- বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এজাহারের বিবরণে জানা যায়, বাদী ও অভিযুক্তগন পাশাপাশি বসবাস করে। তাদের মধ্যে গাছ কাটা নিয়ে অনেকদিন যাবত বিবাদ চলে আসছিল। ঘটনার দিন গত ১০ মে ২০২৬ইং তারিখ পুনরায় তাদের মধ্যে গাছকাটা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয় এবং অভিযুক্তগণ একত্রিত হয়ে বাদীর স্বামীকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। উপস্থিত সাক্ষীর ডাক চিৎকারে ঘটনাস্থলে অন্যান্য সাক্ষীরা এগিয়ে আসলে অভিযুক্তগণ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ মে ২০২৬ইং তারিখ তিনি মারা যান। উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।  উল্লেখ্য যে, নির্মম এই হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযুক্ত’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।

Read More »

পটুয়াখালীতে মৃদু তাপ প্রবাহের সঙ্গে ঘন ঘন লোডশেডিং,অতিষ্ঠ জনজীবন

পটুয়াখালীতে বইছে মৃদু তাপ প্রবাহ। সেই সঙ্গে দেয়া হচ্ছে ঘন ঘন লোডশেডিং। গতকাল জেলায় এবছরের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রচন্ড খরতাপে ফেটে চৌচির হয়ে গেছে মাঠঘাট। এছাড়া শহরে ঘন্টাব্যাপী ৪ থেকে ৫ বার এবং গ্রামীন অঞ্চলে ৭ থেকে ৮ বার করে দেয়া হয়েছে লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে হয়ে উঠেছে জনজীবন। সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবিরা। অনেকে ঘর্মাক্ত শরীর নিয়ে একটু স্বস্তির আশায় আশ্রয় নিচ্ছেন গাছ তলায়। তৃষ্ণা মেটাতে ডাব, শরবত কিংবা ঠান্ডা পানির দোকানে ভীড় করছেন অনেকে। অসহনীয় গরমে স্বস্তি ফেরাতে লোডশেডিং কমানোর দাবি জানিয়েছে সাধারন মানুষ।

Read More »

গলাচিপায় জমি দখল বিতর্কে উত্তপ্ত জনপদ, সংবাদ সম্মেলনে কাইয়ুম মৃধার প্রতিবাদ

 নদীঘেরা জনপদ গলাচিপা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি জমি দখলকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র উত্তেজনা, ছড়িয়ে পড়েছে উদ্বেগ আর প্রশ্নের ঝড়। স্থানীয় মানুষের মুখে মুখে এখন একটাই আলোচনা—সত্য কোথায়, ন্যায় কোথায়? সম্প্রতি জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনের পর যেন আগুনে ঘি পড়ে। প্রতিবেদনে এক প্রতিমন্ত্রীর ভগ্নিপতির প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ওঠে।

Read More »

কলাপাড়ায় ব্যতিক্রমী বৈশাখী শোভাযাত্রা

ইলিশ-বক-বাঘ-পেঁচার অবয়বে প্রাণের উচ্ছ্বাসে পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হলো পহেলা বৈশাখ। ১৪ ফুট দৈর্ঘ্যের ইলিশ, ১০ ফুট লম্বা বকসহ বাঘ ও পেঁচার নান্দনিক অবয়ব শোভা পায় বৈশাখী শোভাযাত্রায়, যা স্থানীয়দের মাঝে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন রংধনু’র আয়োজনে পৌর শহরের কলাপট্রি এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়।

Read More »

পটুয়াখালী পহেলা বৈশাখকে সামনে রেখে আকাশ ছোয়া ইলিশের দাম

পহেলা বৈশাখকে সামনে রেখে পটুয়াখালী ব্যাপক হারে বেড়েছে ইলিশের দাম। দেশের বৃহৎ মৎস্য অবতরন কেন্দ্র আলীপুর ও মহিপুরের পাইকারী বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারী সাইজের ইলিশের দেখা মিললেও বড় সাইজের ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এ বাজারে ৯০০ থেকে ১১০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা মন দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, ৪০০ থকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৬০ হাজার থেকে ৭০ হাজার টাকা এবং ছোট সাইজের জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা মন দরে। পাইকারী এ বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে। শহরের নিউ মার্কেটের মাছ বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারন ক্রেতারা। ইলিশের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংয়ের অনুরোধ জানিয়েছেন তারা। এদিকে তেল সংকটে পর্যাপ্ত ফিসিং করতে না পারায়, ১৫ এপ্রিল থেকে দীর্ঘ ৫৮ দিনের অবরোধ, বাজারে চাহিদার চেয়ে ইলিশের অপ্রতুলতা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে দাম অনেকটা বেড়েছে জানিয়েছে মৎস্য আড়ৎ মালিকরা।

Read More »

কলাপাড়া জাটকা সংরক্ষন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ ও ইলিশের টেকসই সংরক্ষণ নিশ্চিতে পটুয়াখালীর কলাপাড়ায় জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। “জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের দরবার হলে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় বিভিন্ন ইউনিয়নের শত শত জেলেরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষন নিশ্চিতে জেলেসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

Read More »

পটুয়াখালীর কলাপাড়ায় অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিলো শিক্ষকরা

পটুয়াখালীর কলাপাড়ায় জেষ্ঠ্যতা লঙ্ঘন করে অধ্যক্ষের পদ গ্রহন, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ এনে ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আযাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষকরা। সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজারে অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এঘটনার পর পরই সাংবাদিক সম্মেলন করে শিক্ষকরা। এসময় লিখিত বক্তব্যে ওই কলেজের জেষ্ঠ্য

Read More »

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে নোঙর করা একটি ট্রলার থেকে এসব জ্বালানী তেল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় অবৈধ ভাবে তেল সরবারহের দায়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল সরকারী কোষাগারে জমা রাখা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদীক বলেন, ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে তেল নিয়ে ট্রলারটি কলাপাড়া থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার থেকে ৩১ ব্যারেল ডিজেল ও ৩০ ব্যারেল পেট্রোল জব্দ করা হয়। তেল মজুদদার ও অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read More »

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো চলতি বছরের সবচেয়ে বড় সাইজের কোরাল

  কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ফারুক মাঝি (৫৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। বুধবার সকাল দশটায় মাছটি কুয়াকাটার মাছ বাজারে নিয়ে আসা হয়। এসময় বিশালাকৃতির মাছটি দেখতে ভীড় জমায় উৎসুক মানুষ। পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬শ’

Read More »