পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

​নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহিদুল ইসলাম রুবেল।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন:

​সিনিয়র সহ-সভাপতি: মিজানুর রহমান লাল মিয়া

​সহ-সভাপতি: মো. সাইদুর রহমান খান

​সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাইনুল ইসলাম সোহেল

​সাংগঠনিক সম্পাদক: মো. কালাশ তালুকদার

​সংগঠন সূত্র জানায়, তৃণমূল যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই নতুন নেতৃত্বের অনুমোদন দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা জাতীয়তাবাদী যুবদলের হাতকে শক্তিশালী করতে এবং দলের প্রতিটি কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

​কমিটি ঘোষণার পর দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন