ঘটনাস্থল: ৩নং পন্টুন, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী।
সময়: বুধবার (২৫ মার্চ), বিকেল ৫টা।
সর্বশেষ আপডেট:
ভয়াবহ দু-র্ঘটনা: প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ফেরি পন্টুনে সজোরে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন।
ম-রদেহ উদ্ধার ও আশঙ্কা:
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পানির নিচে আরও অন্তত ৩৩ জনের ম-রদেহ থাকার প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এখন পর্যন্ত ২ জন নারীর ম-রদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে (পরিচয় এখনও নিশ্চিত নয়)।
উদ্ধার অভিযান:
উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দু-র্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।
ফরিদপুর ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল এবং নৌ-পুলিশের সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।
বেঁচে ফেরা যাত্রী: দু-র্ঘটনার পরপরই মাত্র ৮ থেকে ৯ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।




