পরকীয়া প্রবাসীর স্ত্রী হাতেনাতে আটক গ্রামবাসীর

ফরিদপুর সদর উপজেলার ভেলা বাজ গ্রামের এক নারী ও এক যুবককে একসঙ্গে আটক করার পর স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে সম্পন্ন করার ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভেলা বাজ গ্রামের বাসিন্দা মাবিদ বেপারীর পিতা আলাপ ব্যাপারীর মেয়ে আঁখি খাতুন এবং একই এলাকার রুবেল বেপারী দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কের মধ্যে ছিলেন বলে স্থানীয়দের দাবি। আঁখি খাতুনের স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে। এর আগে রুবেল বেপারীরও একটি বিয়ে হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী তাদের দুজনকে একসঙ্গে আটক করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।
একপর্যায়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বিয়েটি আইনগতভাবে কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন