সময় বেলা ৩.৩০ মিনিট, ২.০৪.২০২৬ রোজ বৃহস্পতি বার।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার এয়াকুব আলী স্মৃতি পাঠাগার ও ক্লাব এ ফাল্গুনের অগ্নিশিখা মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত গ্রন্থ সম্পাদন করেন পাংশা সরকারি কলেজের রাষ্ট্র বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এবং বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোঃ আয়ুব আলী সরদার, অধ্যক্ষ, পাংশা সরকারি কলেজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ফিরোজ হায়দার,
সভাপতি পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে বর্তমান সমাজ বিকাশের নানা বিষয়, সাহিত্যের সোনালী দর্পন ও সাহিত্যের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে কবি, লেখক, সাংবাদিক, সমাজসেবক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।




