পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদে জোরালো আলোচনায়: শফিক রেজা

ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সম্ভাব্য আগামীর কর্ণধার, ত্যাগী এবং রাজপথের লড়াকু সৈনিক মোঃ শফিকুল ইসলাম শফিক রেজা। তাকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃণমূল সহ উপজেলার সকল ইউনিটের নেতা-কর্মীরা।
কেন শফিক রেজা সভাপতি পদের যোগ্য?
১. রাজপথের সক্রিয়তা: বিগত দিনের আন্দোলন-সংগ্রামে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শফিক রেজা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি।
২. তৃণমূলের গ্রহণযোগ্যতা: ভান্ডারিয়া উপজেলার সাধারণ ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি সব সময় নেতা-কর্মীদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। অসহায় মানুষদের পাশে সর্বদা ছিলেন।
৩. সাংগঠনিক দক্ষতা: দলের যেকোনো কর্মসূচিতে কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার মধ্যে। ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে রূপান্তর করতে তার বিকল্প নেই।
৪. দেশপ্রেম ও আদর্শ: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় তিনি অবিচল।
ভান্ডারিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে, পলিটিক্যাল ম্যান্ডেট ঠিক রাখতে শফিক রেজার বিকল্প নেই বলে মনে করেন ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন