পিরোজপুরে জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরিচালকের আকস্মিক পরিদর্শন

পিরোজপুরে জেলা হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মোনায়েম সা’দ, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালে পাওয়া সুযোগ-সুবিধা, চিকিৎসাসেবার মান ও বিদ্যমান সমস্যার বিষয়ে সরাসরি খোঁজ নেন।
হাসপাতালের বিভিন্ন কার্যক্রমও তিনি সরেজমিনে পরিদর্শন করেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের বাস্তব চিত্র, রোগীদের সুযোগ-সুবিধা এবং সেবাদানের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করা সম্ভব হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টাংগাইলের নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে