পিরোজপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার লক্ষ্যে পিরোজপুর পৌর প্রশাসকের উদ্যোগে আয়োজিত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখেন।
এ সময় স্বেচ্ছাসেবকদের এমন অংশগ্রহণ মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হয়।
আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে নাগরিক সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ ও শুভকামনা জানান সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

লামায় উপজলো সমবায় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রিকশা চালক সমবায় সমিতির সংবাদ সম্মেলন

বান্দরবানের লামা উপজেলার “লামা রিকশা চালক সমবায় সমিতি লিঃ” (রেজিস্ট্রেশন

মিঠামইন ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশের