পিরোজপুর জেলা কারাগারে রেড ক্রিসেন্টের RFL কার্যক্রম নিয়ে মতবিনিময়

কারাবন্দিদের সঙ্গে পরিবারের যোগাযোগ ও পারিবারিক বন্ধন পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির Restoring Family Links (RFL) কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের প্রতিনিধিরা।

সাক্ষাৎকালে RFL কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং কারাবন্দিদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগের সুযোগ সৃষ্টি ও পারিবারিক বন্ধন পুনঃস্থাপনে রেড ক্রিসেন্টের মানবিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাকিলা আক্তার, পিরোজপুর ইউনিটের সেক্রেটারি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, ইউনিট লেভেল অফিসার (ULO) মো. হান্নান, যুব প্রধান (YC) মো. মেহেদী হাসান মুরাদসহ ইউনিটের যুব রেড ক্রিসেন্ট (RCY) সদস্যরা।

এ উদ্যোগের মাধ্যমে কারাবন্দিদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগের সুযোগ তৈরি এবং বিচ্ছিন্ন পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপনে মানবিক সহায়তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

Winnita Casinò

Winnita Casinò Winnita Casino è l’ideale per chiunque voglia divertirsi