প্রাণিসম্পদ উন্নয়নে ঝিনাইদহে খামারিদের মাঝে পাঠা বিতরণ

‎ঝিনাইদহে বিশুদ্ধ জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন সম্প্রসারণে পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের মাঝে পাঠা বিতরণ করা হয়েছে।
‎মঙ্গলবার জেলা প্রাণিসম্পদ দপ্তর, ঝিনাইদহের আয়োজনে জেলার ছয়টি উপজেলা থেকে নির্বাচিত খামারিদের মাঝে দুইটি করে পাঠা বিতরণ করা হয়।
‎প্রকল্পটির মূল লক্ষ্য হলো উন্নত জাতের ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা।
‎পাঠা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও নির্বাচিত খামারিরা।
‎অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নির্বাচিত খামারিদের হাতে উন্নত জাতের পাঠা তুলে দেওয়া হয়।
‎উন্নত জাতের পাঠা পেয়ে খামারিরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগের ফলে ছাগল ও ভেড়ার উন্নত জাতের বংশবিস্তার বাড়বে। পাশাপাশি খামারিদের আয় ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
‎জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উন্নত জাতের ছাগল ও দেশীয় ভেড়ার উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া