প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

রাজশাহীর চারঘাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় চারঘাট উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেক আদিল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন,
“আমার ধারণা, সবচেয়ে বড় দায়িত্ব হলো ছাত্র-ছাত্রীদের উন্নয়ন। অভিভাবক যদি শক্ত অবস্থানে থাকেন এবং তাদের যথাযথ ভূমিকা পালন করেন, তাহলে সেই শিক্ষার্থী অবশ্যই লেখাপড়ায় ভালো করবে। শতভাগ সফলতা অর্জন সম্ভব।”

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন