সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আজ
বুধবার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদরপুর থানার বাবুর চর মোল্লা গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে আক্কাস মাতুব্বর (৪৮) ও রিহাদ মাতুব্বর (৩৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩১৫ গ্রাম।
গ্রেপ্তারকৃত আক্কাস মাতুব্বর বাবুর চর মোল্লা গ্রামের মৃত জুলমত মাতুব্বরের ছেলে এবং রিহাদ মাতুব্বর বাবুর চর কাচারী ডাঙ্গী গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে। উভয়েই সদরপুর থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




