ফরিদপুর পদ্মা নদীতে নৌকাডুবি ৮ পর্যটক

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের ৮ জন ব্যক্তি পদ্মা নদীতে ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় বের হয়ে দুর্ঘটনার শিকার হন। নদীর মাঝপথে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।নৌকাডুবির ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নৌকায় থাকা সবাই নদীতে পড়ে গেলেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলের কাছে থাকা বাল্কহেড (বুলগেট) ও স্পিডবোটের লোকজন দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় নৌকায় থাকা ৮ জনকেই নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রাথমিকভাবে সুস্থ থাকলেও কয়েকজন পানিতে দীর্ঘ সময় থাকার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের প্রয়োজনীয় প্রাথমিক সেবা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদীতে ভ্রমণের সময় অবশ্যই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং লাইফ জ্যাকেট ব্যবহার করা জরুরি। সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।
এ ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে, কারণ সময়মতো উদ্ধার অভিযান পরিচালিত হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন