ফেনীসহ সারা দেশে ‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যে ক্লেমন ও লাল সবুজ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ক্লেমন ও লাল সবুজ সোসাইটির যৌথ উদ্যোগে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি। ‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে এ কর্মসূচি পরিচালিত হয়।
সারা দেশের ন্যায় ফেনীতে ছয়টি উপজেলা একযোগে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। ফেনী জেলার ফুলগাজী,পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা এবং ফেনী সদর উপজেলা সহ চারটি স্কুল এ এই কর্মসূচি পালন করা হয়।
সারা দেশের এই কর্মসূচিতে লাল সবুজ সোসাইটি ২৫টি জেলায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে সরাসরি দায়িত্ব পালন করে। এসব জেলায় লাল সবুজ সোসাইটির প্রায় ১,৪০০ জন ভলান্টিয়ার সরাসরি অংশগ্রহণ করেন। তাদের মাধ্যমে মোট ৪৫ হাজার গাছ রোপণ করা হয়।
কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলা এবং রোপণ করা গাছগুলোর দীর্ঘমেয়াদি পরিচর্যা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।
রোপণ করা গাছের পরিচর্যায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৫০০টি স্কুলের ১,৫০০ শিক্ষার্থীকে টানা দুই বছর ক্লেমন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এর মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও পরিবেশ সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত করে একটি দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, খোলা জায়গা ও উপযুক্ত স্থানে স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন লাল সবুজ সোসাইটির স্বেচ্ছাসেবকরা। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।
আয়োজকরা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনের একটি অংশ। একটি গাছ রোপণের পাশাপাশি সেটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষ পরিচর্যার সঙ্গে শিক্ষাবৃত্তিকে যুক্ত করা হয়েছে।
লাল সবুজ সোসাইটির প্রায় ১,৪০০ তরুণ ভলান্টিয়ারের সরাসরি অংশগ্রহণ, ২৫টি জেলায় ৪৫ হাজার গাছ রোপণ এবং ৫০০টি স্কুলের ১,৫০০ শিক্ষার্থীকে দুই বছরব্যাপী ক্লেমন শিক্ষাবৃত্তির উদ্যোগ এই কর্মসূচিকে একটি সমন্বিত পরিবেশ ও শিক্ষা উদ্যোগে পরিণত করেছে।
ক্লেমন ও লাল সবুজ সোসাইটির যৌথ এই উদ্যোগের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, বরং তরুণ প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা, রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করা এবং একটি সবুজ, সুন্দর ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্পৃক্ত করা।
লাল সবুজ সোসাইটি
তরুণদের নেতৃত্বে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ফেনীসহ সারা দেশে ‘এক লক্ষ্যে এক লাখ’ প্রতিপাদ্যে ক্লেমন ও লাল সবুজ সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ

‎পাবনা সুজানগর উপজেলার বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন। খোন্দকার মিসবাহ উল আজীম

পাবনা জেলার, সুজানগর উপজেলার কৃতি সন্তান, ‎‎খোন্দকার মিসবাহ উল আজীম