বরগুনায় মাছ বাজারে ফোরকান মিয়ার দোকানে পড়লো নকল ডিম

বরগুনা মাছ বাজারের সামনে ফোরকানের দোকানে নকল -ডিম বিক্রির অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
বরগুনা শহরের প্রাণকেন্দ্র মাছ বাজারের সামনে ফোরকানের দোকানে নকল -ডিম বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে দায় এড়াতে দোকানদার -বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন বলে দাবি করেছেন উপস্থিত ব্যক্তিরা।
স্থানীয়দের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই দোকান থেকে ডিম -কিনে আসছেন। দোকানটিতে ক্রেতাদের আনাগোনাও বেশি বলে জানা যায়। এমন একটি ব্যস্ত এলাকায় নকল -ডিম -বিক্রির অভিযোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
সুমন নামে একজন ক্রেতা বলেন আমি দীর্ঘদিন এখান থেকে ড৭ম কিনেছি। আজ এ অবস্থা দেখে আমি হতাশ হয়েছি। মাহাবুব নামে একজন ব্যবসায়ী জানান, এধরণের ঘটনা বরগুনার ব্যবসায়ীদের অবস্থান জনমনে আশংকা তৈরি  করছে। তিনি এর সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে মনে করেন।
স্থানীয় জনগণের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই করতে হবে এবং প্রমাণ পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
প্রশ্ন উঠেছে—সাধারণ মানুষ যদি প্রতিদিনের খাবারেও -নিরাপদ খাদ্যের নিশ্চয়তা না পান, তাহলে জনস্বাস্থ্য রক্ষা করবে কে? এ যেন বর্তমান বাজারে গরিবের একমাত্র পুষ্টি ও প্রোটিনের ঘাটতিতে দানবীয় থাবার ভয়ংকর চিত্র। জনগন এ অবস্থার প্রতিকার চায়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন