বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি : কেওক্রাডং, তাজিংডং নাকি সাকাহাফং – সেই প্রশ্নের দীর্ঘ বিতর্কের অবসান হতে পারে আগামী ১ মে

কেওক্রাডং, তাজিংডং নাকি সাকাহাফং — বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি, সেই প্রশ্নের দীর্ঘ বিতর্কের অবসান হতে পারে আগামী ১ মে। প্রথমবারের মতো সরকারিভাবে দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নির্ধারণে মাঠপর্যায়ে জরিপ চালাচ্ছে বাংলাদেশ জরিপ অধিদপ্তর। ইতোমধ্যে সেই জরিপের কাজ প্রায় শেষের পথে।
শুক্রবার রাতে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানান জরিপ অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূর ই আলম মো. জোবায়ের সারোয়ার।
তিনি জানান, বান্দরবানের রুমা ও থানচি উপজেলার আয়েতলাং, যোত্লাং, কেওক্রাডং, তাজিংডং-১ ও তাজিংডং-২, সাকাহাফং-১ ও সাকাহাফং-২ এবং যোগিহাপংসহ মোট ১০টি সম্ভাব্য উচ্চতম শৃঙ্গের উচ্চতা আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিমাপ করা হচ্ছে। ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এই জরিপ ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।
চারটি গ্রুপে ভাগ হয়ে ২৭ জন সার্ভেয়ার দুর্গম পাহাড়ি এলাকায় কাজ করছেন। পরিচালক জানান, যাতায়াত, যোগাযোগ আর থাকা-খাওয়ার প্রতিকূলতা পেরিয়ে এই জরিপ চালানো বড় চ্যালেঞ্জ। তবে সেনাবাহিনী ও বিজিবির সার্বিক সহযোগিতায় কাজ এগিয়ে চলেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, পরিমাপ করা শৃঙ্গগুলোর মধ্যে একটি ভারতের মিজোরাম অংশে পড়ায় দেশের অভ্যন্তরে আরেকটি পাহাড়ের পরিমাপও চলমান রয়েছে।
এর আগে ২০২২ সালে একবার এই জরিপের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। এবারই প্রথম সরকারিভাবে মাঠে নেমে দেশের সর্বোচ্চ শৃঙ্গ নির্ধারণের কাজ হচ্ছে। ১ মে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর দীর্ঘদিনের এই অনিশ্চয়তার ইতি ঘটবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।