
আজ ২৩/০৯/২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকার সময় লালমোহন কামিল মাদ্রাসার হলরুমে আগামী ১০-১০ ২০২৬ ইং তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সংগ্রামী সভাপতি জনাব দেলোয়ার হোসেন আজিজ স্যারের ভোলা জেলা শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম লালমোহর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও ডাওরিহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ও টসলা হাশিমিয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবু জাফর মোঃ মাইনুদ্দিন সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরাম ভোলা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব ও বাদুড়িয়া শারাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা শফিউল্লাহ সাহেব, বক্তব্য রাখেন করান আলিমিয়া মাদ্রাসার সুপার ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম লালমনি উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, নাজিরপুর দারুল আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা আবুল হাশেম সাহেব, গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা সাইফুর রহমান, করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা ওমর ফারুক, বালুচর মাদ্রাসার অফিস সহকারী জনাব মোঃ, শাহাবুদ্দিন ও সাফিয়া কানন বালিকা মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মোঃ রিয়াজ উদ্দিন । বক্তারা তাদের বক্তৃতায় বে সরকারি শিক্ষা জাতীয়করণ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০২৬ তারিখে ভোলার সম্মেলনকে সফল করার জন্য সকলকে অংশ করার জন্য জোর দাবি জানান।




