বাগেরহাটে জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় বৃদ্ধ নিহত

বাগেরহাটের কচুয়া উপজেলায় জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার উত্তর ভান্ডার কোলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জমিতে হাঁস ঢোকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে একপর্যায়ে রমজান, আব্দুল্লাহ এবং তাদের মা ফতে এসে হামলা চালায়।
নিহত বেদার মল্লিকের স্বজদের দাবি, অভিযুক্ত রমজানসহ সবাই মাদকাসক্ত বিভিন্ন সময় এরা নিহত ব্যাক্তির কাছে টাকা দাবি করত। ঘটনার দিন রাত আনুমানিক ১০ ঘটিকার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত রমজান, তার ভাই আব্দুল্লাহ এদের মা ফতে এবং তাদের দুই ভাইয়ের বউ বেদার মল্লিক এর ঘরে ঢুকে তাদেরকে এলোপাথাড়ি মারধর শুরু করে, এ সময় মারাত্মক জখম বেদার মল্লিক।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাই নাই, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।##

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন