বান্দরবানে ঈদুল ফিতর কে সামনে রেখে হোটেল—রিসোর্ট শতভাগ বুকিং

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানে আগাম হোটেল ও রিসোর্টে বুকিংয়ের  পড়েছে। ঈদ উপলক্ষ্যে হোটেল-মোটেল-রিসোর্ট শতভাগ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণ পর্যটকরা ।

হোটেল হিলভিউ’র ম্যানেজার পারভেজ বলেন, আমাদের হোটেলে আগামী ২২-২৩ মার্চ ৭৫ শতাংশ এবং ২৪ -২৫ মার্চের  ৯৫ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে বান্দরবানে ভ্রমণ পর্যটকরা ।
আজ (১৬ মার্চ ) হোটেল মালিক সমিতির ব্যবসায়ীদের সাথে  কথা বলে জানা গেল,, বছরজুড়ে কম-বেশি প্রকৃতিপ্রেমী পর্যটকরা ভিড় জমান পাহাড়কন্যা  বান্দরবানে। বিশেষ ছুটির দিন, শীত মৌসুম ও ঈদের ছুটিতে তা বাড়ে কয়েকগুণ মানুষ । গত কয়েক বছর দরে  জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে পর্যটক সমাগম কমে গিয়েছিল। তবে বর্তমানে সব পর্যটনকেন্দ্র ভ্রমণে কোনো প্রকার বিধিনিষেধ না থাকার কারণে জেলার বিভিন্ন  কেন্দ্রগুলোতে  পর্যটকের সমাগম বৃদ্ধি পেয়েছে। ফলে ভ্রমণে এসে আবাসন নিশ্চিত করতে আগামী ২২ ও ২৩ মার্চ বান্দরবান সদরের প্রায় সব হোটেলের ৮০ থেকে ৯৫ শতাংশ কক্ষ আগাম বুকিং করেছেন ভ্রমণ প্রত্যাশীরা। ২৩ ও ২৪ মার্চের জন্যও ৫০—৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। এছাড়া অবশিষ্ট এই কয়দিনে ঈদ পরবর্তী ২১ থেকে ২৫ মার্চ শতভাগ কক্ষ বুকড হবে বলে প্রত্যাশা করছেন তারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।