বান্দরবানে ঈদে ছুটিতে দেবতাকুমের ঘুরতে আশা–পর্যটকদের জন্য বিনামূল্য স্বাস্থ্যসেবা ব্র্যাকের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট ‘দেবতাকুম’-এ ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। মূলত ম্যালেরিয়া প্রতিরোধ ও পর্যটকদের তাৎক্ষণিক স্বাস্থ্য সুরক্ষায় এই বিশেষ সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
বান্দরবানের পাহাড়ি অঞ্চলগুলো ভৌগোলিকভাবে ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুরা যাতে ম্যালেরিয়া থেকে সুরক্ষিত থাকতে পারেন, সেই লক্ষ্যেই ব্র্যাক এই কর্মসূচি হাতে নিয়েছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পরিপূরক হিসেবে ব্র্যাকের এই উদ্যোগের আওতায় পর্যটনকেন্দ্রে আগত দর্শনার্থীদের বিনামূল্যে ম্যালেরিয়া পরীক্ষা এবং তাৎক্ষণিক শনাক্তকরণের সুবিধা দেওয়া হবে।এ বিষয়ে রোয়াংছড়ি উপজেলা ব্র্যাক অফিসের সিনিয়র কর্মকর্তা সুগত চাকমা বলেন:— “জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির আওতায় স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি যৌথভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের সুরক্ষায় আমরা এই বিশেষ পদক্ষেপ নিয়েছি।”পাহাড়ের দুর্গম এলাকায় পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্র্যাকের এই সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও আগত পর্যটকরা। তারা মনে করছেন, এমন উদ্যোগ পর্যটন শিল্পকে আরও নিরাপদ ও আকর্ষণীয় করে তুলবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন