বান্দরবান–রোয়াংছড়ি উপজেলা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করলেন ইউএনও

বান্দরবানের রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৪ ভাইয়ের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ করলেন নির্বাহী অফিসার তাজমিন আলাম তুলি।
ত্রাণ বিতরণে সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, তাইম্রংছরা পাড়া বাসিন্দার প্রীতিময় তঞ্চঙ্গ্যা, সুভাস তঞ্চঙ্গ্যা, বিনিময় তঞ্চঙ্গ্যা ও দীনময় তঞ্চঙ্গ্যা ৪ ভাইয়ের বসত ঘর আগুনে পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল ২৬) রোয়াংছড়ি উপজেলা ১নং রোয়াংছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ড তাইংছরা এলাকার রাত সাড়ে ৮টা দিকে প্রীতিময় তঞ্চঙ্গ্যা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রাত সাড়ে ৮টা দিকে ঘরে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়ে নতুন গ্যাস সিলিন্ডার চুলার সাথে পাইপ লাইন সংযোগ করার সময় গ্যাস লিক হলে জ্বালিয়ে রাখা মোমবাতিতে আগুন লেগে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকান্ডে খবর পেয়ে রোয়াংছড়ি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাড়ি এগিয়ে গেলে উপজেলা প্রশাসনের প্রবেশ মুখে গেট নিচু হওয়ায় ঢুকতে না পেরে আটকে যায়। পরে বিকল্প পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরী হয়ে যায়। এতে ৪ ভাইয়ের বসতঘর ততক্ষণে অধিকাংশের অংশ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ঘটনায় আধাঘন্টার পর ফায়ার সার্ভিস গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় স্থানীয়দের। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আইনশৃঙ্খলার বাহিনী ও পুলিশ লোক ঘটনাস্থলে পরিদর্শন করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন