বান্দরবান–রোয়াংছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪ বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের স্বপ্ন ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল, ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে ১নং রোয়াংছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের তাইম্রংছড়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বসতঘর ও আসবাবপত্র পুড়ে গেলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে এলাকার বাসিন্দা প্রীতিময় তঞ্চঙ্গ্যার ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

​অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে অভিযোগ উঠেছে, উপজেলা সদরের প্রবেশমুখে থাকা তোরণ বা গেটের উচ্চতা কম হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়িটি ভেতরে প্রবেশ করতে পারেনি।

​এই প্রতিবন্ধকতার কারণে বিকল্প উপায়ে ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টা দেরি হয়। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্তদের শেষ সম্বল রক্ষা করা সম্ভব হয়নি।

​ক্ষয়ক্ষতির বিবরণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের ঘরবাড়ি এবং ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র নগদ অর্থ ও মজুদকৃত খাদ্যশস্য পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক আর্থিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব না হলেও এর পরিমাণ লক্ষধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার তাজমিন আলম তুলি বলেন , এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের পক্ষে চল্লিশটি কম্বল, চাউল পঞ্চাশ(৫০) কেজি দুই বস্তা, পাঁচটি গামছা, পাচঁটি লুঙ্গি, অনুদান দেওয়া হয়েছে। সথে রোয়াংছড়ি আর্মি ২৮ বেঙ্গল পক্ষ থেকে নগদ ৫০০০ টাকা সহ চার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

​প্রশাসনের পরিদর্শন  ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শনে করেছে। রোয়াংছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক তালিকা তৈরির কাজ চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।