বান্দরবান সাংগ্রাই উৎসব ঘিরে প্রস্তুতি:সংসদ সদস্য এমপি সাচিং প্রু জেরীর সঙ্গে সাংগ্রাই উদযাপন কমিটির সাক্ষাৎ

পার্বত্য জেলার অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাই উদযাপনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে বান্দরবান সাংগ্রাই উদযাপন কমিটির নেতৃবৃন্দ বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শহরের পুরাতন বাজবাড়ীস্থ সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে সাংগ্রাই উদযাপন কমিটির সভাপতি চথুইপ্র এবং সাধারণ সম্পাদক থুইমংপ্রুর নেতৃত্বে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা সাশৈ প্রু উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে আসন্ন সাংগ্রাই উৎসবকে ঘিরে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা এবং উৎসবকে আরও বর্ণিল ও আকর্ষণীয় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এসময় কমিটির নেতৃবৃন্দ উৎসবটি সফলভাবে আয়োজনের জন্য সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, সাংগ্রাই পার্বত্য চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও সম্প্রীতির উৎসব, যা সকল সম্প্রদায়ের মাঝে ভ্রাতৃত্ববোধ ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। তিনি এ উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, বান্দরবানের সম্প্রীতি ও সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতায় এবারের সাংগ্রাই উৎসব আরও সুন্দর ও সফলভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।