বালুমহাল আইনকে বৃদ্ধাঙ্গুলি, তালমা নদী থেকে অবাধে বালু-পাথর উত্তোলন হুমকিতে সড়ক, ব্রিজ ও নদীতীর

পঞ্চগড় সদর উপজেলার তালমা নদীতে চলছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবাধ বালু ও পাথর উত্তোলন। অভিযোগ রয়েছে, নদীর তীর কেটে, সরকারি পাকা সড়কের পাশ থেকে, এমনকি ব্রিজ ও কালভার্টের নিচ থেকেও ট্রাকটর  ব্যবহার করে প্রতিদিন বালু-পাথর তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও কোটি টাকার সরকারি অবকাঠামো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ড্রেজার মিশিন দিয়ে   প্রকাশ্যে বালু উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো অভিযান বা নজরদারি চোখে পড়েনি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে নির্বিঘ্নে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নদীর পাড় কেটে বালু তোলার ফলে তীব্র ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে সড়ক, ব্রিজ ও কালভার্টের ভিত্তি দুর্বল হয়ে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হতে পারে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
স্থানীয়রা অবিলম্বে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তালমা নদী ও সরকারি স্থাপনা রক্ষায় জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
যেসব জায়গায় অবৈধভাবে বালু ও পাথর তোলা হচ্ছে  কাজীর হাট ব্রিজের নিচ ও সররকারী পাকা সড়ক সহ অসংখ্য  অকল্পিত ভাবে ডাইভিশন থেকে  বালু উত্তোলন করা হচ্ছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, অবৈধভাবে ড্রেজার ও বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে

​আসন্ন মাদারীপুর সদর উপজেলার  মস্তফাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চারদিকে