বাল্যবিবাহ ঠেকানো সেই শিক্ষার্থী পেল ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক

জিয়ানগরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক দিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক, সার্টিফিকেট ও তার পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান দেন।
তহমিনা আক্তার জিয়ানগর উপজেলার ৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ১ নাম্বার চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।
বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নেওয়ার জন্য
জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে, তা দেখে আমরা মুগ্ধ।
তাই তহমিনাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে জিয়ানগর থানায় আশ্রয় নেয় এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তার বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং বাল্যবিবাহ দেবে না-শর্তে মুচলেখা নিয়ে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন