বাসাইলে জমকালো আয়োজনে ‘সাম্পান’ সী-ফুড ফাস্টফুড এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু

টাঙ্গাইলের বাসাইলে ‘সাম্পান’ সী-ফুড ফাস্টফুড এন্ড পার্টি সেন্টারের যাত্রা শুরু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল সাহাপাড়া ব্রিজ ও শহীদ ক্যাডেট স্কুল সংলগ্ন নদীর পাড়ে সাম্পানটির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলাম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এনামুল করিম অটল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু প্রমুখ।

‘সাম্পান’ সী-ফুড ফাস্টফুড এন্ড পার্টি সেন্টারটি পরিচালনা করছেন মো. হাসানুর রহমান নামের এক শিক্ষক।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

সারের ডিলারশিপ নেতাকর্মীদের মাঝে বণ্টন করে অনন্য নজির গড়া হলো চরফ্যাশনে: প্রশংসায় ভাসছেন যুবদল নেতা রাসেল

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সারের ডিলারশিপ বণ্টন