
বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক
টাঙ্গাইলের বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কৈচুরী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বাসাইল উপজেলার আইসড়া গ্রামের আমির হকের ছেলে ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২) এবং লাল্টু সরকারের ছেলে আসলাম সরকার সানিম (২৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
