তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ঠিক আগমুহূর্তে শপথ মঞ্চে উপস্থিত হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তাদের রাহুল গান্ধী ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয় শপথ গ্রহণের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, তার সঙ্গে শপথ নেওয়া আট মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গ্রুপ ছবি তুলেন।

ভারতীয় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী বিজয়ের শপথ অনুষ্ঠানের উপস্থিত হলে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়।