বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাঘাটার চা দোকানি জ্যোতিষের, পরিবারে নেমে এলো শোকের ছায়া

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন মনা (৩২) নামে এক চা দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন মনা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামের বাসিন্দা এবং সুরেন্দ্র চন্দ্র বর্মন ঘুতুর ছেলে। তিনি স্থানীয় মথরপাড়া বটতলা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্যোতিষ চন্দ্র ঘরের ভেতরে একটি ব্যালেন্ডার মেশিনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
স্বজনদের ভাষ্য, চায়ের দোকান থেকেই সংসারের একমাত্র উপার্জন করতেন জ্যোতিষ। তার বাবা-মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত। ফলে তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এনসিটি চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্নের অভিযোগ, বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক