বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বোয়ালখালীতে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে মো. সোলাইমান (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অলি বিশ্বাস বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান ওই এলাকার শামসুল আলমের ছেলে।
নিহতের মা জানান, সোলাইমানের বড় ভাইয়ের নির্মাণাধীন পাকা ঘরের কাজ চলছিল।কাজের জন্য পানির প্রয়োজন হওয়ায় মোটরের সংযোগ দিতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে স্বজনরা দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

এনসিটি চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্নের অভিযোগ, বাতিলের দাবি স্টুডেন্টস ফর সভরেন্টির

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের রায়হানুল আর নেই

সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ৫৮ ব্যাচের

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মির্জা ফয়সল আমিনের

ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে বেকারত্ব দূর করা, সামাজিক