বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা ঠিক নয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “রাজপথে বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, সেটা ঠিক নয়। রাজপথে আন্দোলন তাদের অধিকার, কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায়।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না, এমনটা বলে ভুল বোঝানো হচ্ছে। গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে কোনো গ্রুপিং নেই; বরং সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোয় যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন, এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে। এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়াই উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধী দল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড়ে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ সড়ক